সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নতুন বছরে শিক্ষার্থীর হাতে নতুন বই, শিক্ষার্থীর উল্লাস বিরামপুর

Reporter Name / ২৪২৪ Time View
Update : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ৩:০৮ পূর্বাহ্ণ

(দিনাজপুর) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় ও বিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি নববর্ষের প্রথম দিনে বিনামূল্যে বই বিতরণ উৎসব এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে ঐতিহ্যবাহী বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত্বরে উপজেলা চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খায়রুল আলম রাজু’র সভাপতিত্বে বিনামূল্যে বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী। এসময় একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, সহকারি প্রধান শিক্ষক আলমাজ উদ্দিন মন্ডল, বিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফেরদৌসী খানম, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অপর দিকে পৌর শহরের শিমুলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল এবং উপজেলার একইর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম। এছাড়াও উপজেলার হাবিবপুর উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, শিবপুর উচ্চ বিদ্যালয়, কাটলা উচ্চ বিদ্যালয়, রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মূখর পরিবেশে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST