শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় অতিরিক্ত সার মজুত, ডিলারের বিরুদ্ধে মামলা,৯২০ বস্তা সার জব্দ Logo সাপাহার থানায় ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্ব, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা Logo সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo শার্শায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট প্রযুক্তির মেলা Logo সার সংকট নেই, মন্ত্রীর দাবি, মাঠে উল্টো চিত্র, সার নিয়ে হযবরল অবস্থা, সড়ক অবরোধে কৃষক Logo বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু Logo বকশীগঞ্জের রাজনীতিতে সাবেক মেয়র নজরুলকে ঘিরে চলছে আলোচনা Logo সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি Logo ডাঃ শফিকুরের প্রশ্ন, মেয়রের জবাব
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নড়াইল জেলা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name / ২৫৯৬ Time View
Update : সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ২:৪১ অপরাহ্ণ

মোঃ মঈনুল ইসলাম মিন্টু স্টাফ রিপোটার।

“বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি।”
এই প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে নড়াইল জেলা পুলিশের আয়োজনে আজ ০৪ এপ্রিল সোমবার ১১:৩০ ঘটিকায় নড়াইল সদর থানাধীন কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের দাসপাড়া এলাকায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, অপরাধ নিয়ন্ত্রণে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং জনগণের দ্বারগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে নড়াইল জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি পুলিশের আইনগত কার্যক্রমের গতিশীলতা আরো বৃদ্ধি করতে এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন দমন সহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানান।

আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় জনাব মীর শরিফুল হক, ডিআইও ১, জেলা বিশেষ শাখা, নড়াইল; জনাব শওকত কবীর, অফিসার ইনচার্জ, নড়াইল সদর থানা; নড়াইল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST