সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নওগাঁর রানীনগর দোকান ঘরের তালা কেটে দূর্ষর্শ্য চুরিঃ

Reporter Name / ২৫২৯ Time View
Update : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১:১৪ অপরাহ্ণ

 আবু সাইদ চৌধুরী( রানীনগর -নওগাঁ)ঃ নওগাঁর রাণীনগরে তালা কেটে একটি মোবাইলের দোকান ঘর থেকে প্রায় ১২ লক্ষাধিক টাকার মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলা সদরের হাসপাতাল গেট এলাকায় ব্যবসায়ী হাসিবুল হাসানের দোকানে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনাটি ঘটার পর থেকে ওই এলাকার ব্যবসায়ীদের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে। মোবাইল ফোন দোকানের মালিক হাসিবুল হাসান জানান, প্রতিদিনের ন্যায় ব্যবসা শেষে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। শুক্রবার সকাল ৯ টার দিকে দোকানের কর্মচারীরা দোকান খুলতে গিয়ে দেখতে পায় মেইন কেচিগেটসহ দোকান ঘরের তালা কাটা। এ সময় কর্মচারীরা খবর দিলে আমি দোকানে গিয়ে দোকান খুলে দেখি চোরেরা মেইন দুইটা কেচিগেটের ও দোকান ঘরের তালা কেটে দোকান ঘরের ভিতরে প্রবেশ করে দোকান ঘরে থাকা সামস্যাং, অপ্পো, ভিভোসহ বিভিন্ন কোম্পানির প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার শতাধিক নতুন মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি থানা পুলিশকে জানিয়েছি। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোকান থেকে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারসহ চোরদের গ্রেফতারের চেষ্টা চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST