রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নওগাঁর পত্নীতলায় পৌর মেয়র লাঞ্চিত হওয়ার ঘটনায় মানববন্ধন

Reporter Name / ২৫০৩ Time View
Update : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ১১:২৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার,মোঃ রাকিবঃ নওগাঁর পত্নীতলয় নজিপুর পৌর ভবনে কাউন্সিলর কর্তৃক মেয়র রেজাউল কবির চৌধুরী বাবুকে শারীরিক আঘাত ও লাঞ্চিত করার প্রতিবাদে মঙ্গলবার সকালে পৌর কার্যালয়ের সামনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এবং পৌরবাসীর পক্ষে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানাগেছে, সোমবার নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু পৌর কার্যালয়ের নিচতলায় বসে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় কিছু বিলে স্বাক্ষর না করায় ৯ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিতু ক্ষিপ্ত হন এবং তাৎক্ষণিক মেয়রকে উক্ত বিল গুলোতে স্বাক্ষর করতে বলেন। মেয়র বিলে স্বাক্ষর করতে না চাইলে কাউন্সিলর মিতু আকস্মিক ভাবে মেয়রকে উদ্দেশ্য করে চেয়ার ছুড়ে মারেন। এতে মেয়র মেঝেতে পড়ে গেলে মিতু মেয়র বাবুকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকলে পৌরসভার কর্মকতা-কর্মচারীরা মেয়রকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এব্যাপারে মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু বলেন, পৌরসভার অনুমোদন ছাড়াই কাউন্সিলর মিতু নিজে কিছু কাজ করেছেন আর সে সব বিলে আমাকে স্বাক্ষর দিতে বলেন। নিয়ম বহির্ভূত কাজের বিলে আমি স্বাক্ষর দিতে না চাইলে তিনি আমার ওপর অতর্কিত হামলা করেন।

এবিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলাম শাহ্ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা নিশ্চিত করে বলেন মেয়রের পক্ষ থেকে মেয়রের স্ত্রী সোমবার সন্ধ্যায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ উক্ত কাউন্সিলরকে রাতেই আটক করে মঙ্গলবার কাউন্সিলর মিজানুর রহমান মিতুকে নওগাঁ কোর্ট হাজতে প্রেরন করেছে।

মানববন্ধনে কাউন্সিলর কর্তৃক মেয়র শারীরিক আঘাত ও লাঞ্চিত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত নজিপুর পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কলম বিরতির ঘোষনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST