শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামা মডেল প্রেস ক্লাবে ভোটগ্রহণ ও উদ্বোধন অনুষ্ঠিত Logo ময়মনসিংহ রেলওয়ে স্টেশন প্লাটফর্মে রেলওয়ে সেবার সম্পর্কিত গণ শুনানী অনুষ্ঠিত Logo চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি,বিশ্ব মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘন রোধে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি Logo কবিতা :- জন্মেছি যে দেশে। Logo বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব Logo বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব Logo নেত্রকোনায় ডা. আনোয়ারুল হক সনাতনী সমাজের সাথে মতবিনিময় সভা Logo সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন Logo অল্প বয়সে মেয়ের সাথে প্রেম করলে প্রেমিকের স্থান জেলখানায় শংকর চন্দ্র সরকার, Logo প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১৫.৯ গ্রাম ওজনের ০৩টি স্বর্ণের বার এবং ০৪টি স্বর্ণালংকারসহ ০১জন আসামী আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

দেশের টাকা লুন্ঠনকারীদের বিচার চাইলেন মেজর অবঃ হাফিজ

Reporter Name / ৭৩০ Time View
Update : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৫:৫৪ পূর্বাহ্ণ

 জেলা প্রতিনিধি : বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের অর্থ-সম্পদ লুণ্ঠনকারী ও বিদেশে সেকেন্ড হোমের মালিকদের বিচার দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা বিএনপির আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ ও স্বৈরাচারী হাসিনা সরকারের গুম-খুনের প্রতিবাদে পৌর শহরের চৌরাস্তায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান বলেন তিনি। মেজর অবঃ হাফিজ বলেন, যারা বাংলাদেশের গরিব মানুষের টাকা মেরে দিয়ে, দেশের টাকা লুন্ঠন করে কানাডায় বেগম পাড়া, মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানিয়েছে, বর্তমান সরকার তাদের প্রত্যেকের বিচার করতে হবে। আওয়ামী লীগ কে বিএনপি বিতাড়িত করেনি মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা ভেবেছিলেন স্টিম রোলার চাপিয়ে বাংলাদেশের কণ্ঠস্বর কে স্তব্ধ করে দিবেন। আজ কোথায় আওয়ামী লীগ? ইয়েমেনের শাসক আবরাহার বিরুদ্ধে আবাবিল পাখিরা যেভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে, একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং বিভিন্ন পেশাজীবিরা ও মা-বোনেরা রাস্তায় নেমে স্বৈরাচারী আওয়ামীলীগকে কে উচিত শিক্ষা দিয়েছে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের শ্রদ্ধা ভরে স্মরণ ও তাদের রূহের মাগফেরাত কামনা করেন মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ। লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকোর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমদ খান, ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST