শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ Logo বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নগর পরিক্রমা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণ পালিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

দুর্গাপুরে প্রাক্তন এমপি জালাল উদ্দিন তালুকদার’র ১১তম শাহাদাৎ বার্ষিকী পালিত

Reporter Name / ১২৭৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ণ

 শামীম তালুকদার, নেত্রকোণা নেত্রকোণার দুর্গাপুরে তিন বারের নির্বাচিত প্রাক্তন সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদারের ১১তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর ( সোমবার) দিনব্যপী শোক র‌্যালী, কবর জিয়ারত, দোয়া, মিলাদ মাহফিল, স্মৃতিচারণ মূলক আলোচনা সভা ও গরীবদের মাঝে রান্নাকরা খাদ্য বিতরণের মাধ্যমে এ শাহাদাৎ বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে তার কন্যা জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারের সভাপতিত্বে নিজ বাড়িতে স্থানীয় সর্বস্তরের অংশগ্রহণে মিলাদ ও দোয়া মাহফিল শেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক,বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাবেক সহ-সভাপতি শ.ম.জয়নাল আবেদীন, আলী আজগর,জেলা যুবলীগ আহবায়ক মাসুদ খান জনি, অন্যদের মধ্যে পৌর আ‘লীগ সভাপতি মেয়র মাওলানা আব্দুস সালাম,পৌর সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক , , ইউপি চেয়ারম্যান মো. সাদেকুল ইসলাম বিরিশিরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহী , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগেরসহ আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন,আজিজুর রহমান খান,আ: সালাম। উল্লেখ্য যে ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর প্রাক্তন এমপি জালাল উদ্দিন তালুকদার নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। প্রায় ১১ বছর পেরিয়ে গেলেও এর প্রকৃত রহস্য এখনো উদঘাটন করতে পারেনি প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST