সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

দুধ-মাংসে স্বয়ং সম্পূর্ণ হওয়ার পর রপ্তানির দিকে নজর দেবো’ জয়পুরহাটে ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা

Reporter Name / ২৫১৬ Time View
Update : সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ২:০২ পূর্বাহ্ণ

 জামিরুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা বলেছেন, দুধ-মাংসে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে খামারিদের ঘরে ঘরে সেবা পৌঁছে দেয়া হচ্ছে। বড় বড় প্রকল্পের মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে। নিজেরা দুধ-মাংসে স্বয়ং সম্পূর্ণ হওয়ার পর আমরা রপ্তানির দিকে নজর দেবো। শনিবার বিকালে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জয়পুরহাট ডেইরী ফার্মারস এসোসিয়েশনের আয়োজনে খামারি সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার খাদ্য মূল্য কমাতে কাজ করছে। খামারি বাঁচলে, বাঁচবে বাংলাদেশ। খামারিদের একটি ব্র্যান্ড করতে সার্বিকভাবে সহযোগিতা করা হবে। করোনা প্রটেকশন করতে দুধ ও ডিম খেতে নির্দেশ প্রদান করা হয়েছিল। করোনা সময়ে এ সেকশন চলমান ছিল। খামারিদের সুখে-দুঃখে পাশে থাকার আশা ব্যক্ত করেন তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিভাগীয় পরিচালক ড. নজরুল ইসলাম, জয়পুরহাট পুলিশ সুপার (সদ্য পদোন্নতি) তরিকুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম রব্বানী, রাজশাহী বিভাগীয় বাংলাদেশ ডেইরি এসোসিয়েশনের সহসভাপতি আলী আজম শিবলী, সাধারণ সম্পাদক শাহ ইমরান ও জয়পুরহাট ডেইরি এসোসিয়েশনের সভাপতি শাদমান আলিফ মীম জয় প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা ডেইরি আইকোন সাদমান আলিফ মিম জয়, ৪ জন সফল গো-খামারিসহ ১০ জনকে সংবর্ধনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST