সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

তিস্তা নদীতে বরশিতে ধরা পড়ল ৯২কেজি মাছ

Reporter Name / ২৫৫৫ Time View
Update : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫২ পূর্বাহ্ণ

। সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে ৯২ কেজি ওজনের বিশালাকৃতির বাঘাইর মাছ ধরা পড়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে তিস্তা নদীর ডালিয়া ব্যারেজের উজানে খগা খড়িবাড়ী ইউনিয়নের পাগলপাড়া গোড়িং এলাকার জালাল উদ্দিন নামের এক স্থানীয় জেলের বড়শিতে বাঘাইর মাছটি ধরা পড়ে । স্থানীয় বাজারে বাঘাইর মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে স্থানীয় উৎসুক জনতা চারিদিকে ঘিরে ধরে মাছটি এক নজর দেখার জন্য। পরে উপজেলার ডালিয়া ২নং বাজারে বাঘাইর মাছটি খেলাসু নামের এক মাছ ব্যবসায়ী ১ লক্ষ ১০ হাজার টাকা দিয়ে কিনে নেন। তারপরে তিনি মাছটি নীলফামারী জেলা সদরে বিক্রির জন্য নিয়ে যায়। মাছ ব্যবসায়ী কেলাসু বলেন সকালে উপজেলার পাগলপাড়া এলাকায় তিস্তা নদী থেকে স্থানীয় জেলেরা ডালিয়া বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। এতবড় মাছ সবসময় নদীতে পাওয়া যায় না। বড় মাছের চাহিদা ব্যপক। স্থানীয়রা জানান, গত বছর তিস্তা নদীতে ৩৪ কেজি ওজনের বাঘাইর মাছ ধরা পড়ে আর আজ ৯২ কেজি ওজনের বাঘাইর মাছ ধরা পড়ল। পাগলপাড়া এলাকার সুজন ইসলাম জানান, জালাল উদ্দিন নামের এক স্থানীয় জেলের বড়শিতে মাছটি ধরা পড়ে। তিস্তা নদীতে এত বড় মাছ দেখতে পেয়ে তিনি খুব খুশি তিনি এর আগে এত বড় মাছ দেখেননি তাই অন্যাদের মত তিনিও মাছটি দেখেতে এসেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST