শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

তালায় সাংবাদিক কন্যার আত্মহত্যা,দাফন সম্পন্ন: শোক প্রকাশ

Reporter Name / ১৪৫০ Time View
Update : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ১২:২১ অপরাহ্ণ

 সাইদুর রহমান আকাশ :: সাতক্ষীরা জেলা প্রতিনিধি:: তালায় অভিমান করে মারজান হাসান সমাপ্তি (১৪) নামে ৮ম শ্রেনী পড়ুয়া এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছেন। নিহত মারজান হাসান সমাপ্তি তালা প্রেসক্লাবের সি.সহ-সভাপতি ও উপজেলার হাজরাকাটি গ্রামের সাংবাদিক জাহাঙ্গির হাসানের কন্যা সন্তান ও স্থানীয় তালা শহীদ আলী আহম্মেদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। স্থানীয়দের বারাত দিয়ে জানাযায়, মঙ্গলবার (০৫সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নিহতের মা বাসায় এসে তার ঝুলান্ত লাশ উদ্ধার করেছে। তুচ্ছ ঘটনায় অভিমান করে বাবা মা কেউ বাড়ী না থাকায় সে গলায় রশি দিয়ে অত্যহত্যা করেন। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ রাজীব সরদার জনান, মারজান হাসান সমাপ্তি নিহতের প্রায় আধা ঘন্টা পর আমাদের এখানে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। মরহুমার মৃত্যুতে এলাকাজুড়ে শোকার ছায়া নেমে আসে। মরহুমের প্রথম জানাযার নামাজ মাগরিব বাদ তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালায় অনুষ্ঠিত হয়ে দ্বিতীয় জানাযার নামাজ এশার বাদ মরহুমার গ্রামের বাড়ির হাজরাকাটি গ্রামের ঈদগাহে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সামাজিক সংগঠন ও শুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। পরে মরহুমাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এদিকে,তালা প্রেসক্লাবের সি.সহ-সভাপতি ও তালা উপজেলা জাপার সহ-সভাপতি সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসানের ছোট কন্যার অকাল মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার আতœার মাগফিরাত কামনা করে পৃথক বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাব ও তালা উপজেল জাতীয় পার্টির নেতৃবৃন্দ। বিবৃাত দাতারা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদসহ তালা প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। অপর বিবৃতি দাতারা হলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্,তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দীনসহ উপজেলা জাপা ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST