মাসুম বিল্লাহ জাফর বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরগুনার তালতলীতে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তালতলীতে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৩ ) বিকাল তিন টায় থেকে ৫ টা পর্যন্ত তালতলী উপজেলার কেন্দ্রীয় মডেল মসজিদ অডিটরিয়ামে ওই অঞ্চলের ভোট কেন্দ্র কমিটির প্রতিনিধিদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেনঃ দলটির জনাব এ. কে. . ফখরুদ্দীন খান রাজী সদস্য, কেন্দ্রীয় মজলিস শুরা ও অঞ্চল সদস্য, বরিশাল অঞ্চল, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান বক্তা ছিলেন জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন, বরগুনা ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রাথী,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বরগুনা সদর। বিশেষ অতিথি ছিলেন ঃজনাব হযরত মাওলানা আব্দুল মান্নান জয়েন সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বরগুনা জেলা শাখা। এ সময় বক্তব্য রাখেন তালতলী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ছাইদুর রহমান ,উপজেলা সেক্রেটারী আব্দুল জব্বার আকন ও অন্যান্য নেতৃবৃন্দ