শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

তারুণ্যের সমাবেশ সফল করতে যুবদলের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ১৬২৯ Time View
Update : বুধবার, ১৪ জুন, ২০২৩, ৪:১৯ পূর্বাহ্ণ

 মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ বিএনপির চট্রগ্রাম বিভাগীয় তারুণ্যের সমাবেশকে সামনে রেখে যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল চট্রগ্রাম প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষে চট্রগ্রাম প্রেসক্লাবে এই যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে চট্রগ্রাম জেলা যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদল। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। এ সময় আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চট্রগ্রাম মহানগর সভাপতি মোশাররফ হোসেন দ্বীপ্তি, যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমূখ। এ সময় বক্তারা বলেন, দেশ বাঁচাতে তারুণ্যেল এই সমাবেশ। গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের চার কোটি যুবক তাদের ভোট দিতে পারেনি। দেশ হায়েনার কবলে পড়েছে। আজকে মানুষের ভোটাধিকার নেই। চাকরির ক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে। লেজুড়বৃত্তির প্রশাসন গড়ে তোলা হয়েছে। দেশে আইনের শাসন নেই। মানুষ ন্যায়বিচার পাচ্ছে না। একজন প্রধান বিচারপতিকে বিতাড়িত করা হয়েছে। শিক্ষাঙ্গনে অস্থিরতা চলছে। বিরোধী দলের ওপর দমনপীড়ন চলছে। বক্তারা আরও বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য আগামীকাল বুধবার ১৪ জুন চট্টগ্রামে এই তারুণ্য সমাবেশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST