মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক Logo অভয়নগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ; পিয়ার আলীর বহিষ্কার দাবি Logo স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় উদ্যোক্তা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত :
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঢাবিতে চতুর্থ জাতীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রধান অতিথি অধ্যাপকড.মীজানুর রহমান

Reporter Name / ২২০৮ Time View
Update : রবিবার, ৩১ জুলাই, ২০২২, ২:২১ পূর্বাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস) কর্তৃক আয়োজিত দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চতুর্থ জাতীয় কুইজ প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে দু’দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।টিএসসি মিলনায়তনে গত ২৬ ও ২৭ জুলাই দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৪৭টি জেলা থেকে আগত ৭২টি স্কুল টিম, ৬২টি কলেজ টিম ও ৫০টি বিশ্ববিদ্যালয় টিমের প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া কুইজ ব্যাটলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ডিপার্টমেন্ট থেকে অংশগ্রহণ করে ৬০টি টিম।এ বছর আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতায় খিলগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দল এ এস, আন্তঃকলেজ প্রতিযোগিতায় নটরডেম কলেজের দল এনডিসি গোল্ড, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ঢাবি দল ম্যাগমা স্ফিনক্স ও কুইজ ব্যাটল প্রতিযোগিতায় ঢাবির পপুলেশন সায়েন্স চ্যাম্পিয়ন হয়। এছাড়াও ওপেন কুইজ প্রতিযোগিতায় ছয় জন ও সোলো কুইজ প্রতিযোগিতায় ১০ জনকে পুরস্কৃত করা হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অংশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। আরও উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সম্মানিত মডারেটর ড. মাহবুবুর রহমান ও ড. রায়হান সরকার। ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সভাপতি নওশের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কুইজ প্রতিযোগিতার সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সরকার। খবর বাপসনিউজ।অনুষ্ঠানটিতে কুইজমাস্টারের দ্বায়িত্ব পালন করেন জনাব হাবিবুল্লাহ সরকার, ফাহাদ মজুমদার, সাদমান মুজতবা রাফিদ, অর্ণব র‍য় পার্থ এবং ইয়াসির আরাফাত।প্রতিযোগিতার ব্রডকাস্টিং পার্টনার ছিল যমুনা টেলিভিশন, অনলাইন ও প্রিন্ট মিডিয়া পার্টনার ছিল সমকাল, দ্য বিজনেস ষ্ট্যাণ্ডার্ড, জাগো নিউজ২৪ ডট কম, বাংলাদেশ মোমেন্টস এবং রেডিও টুডে। স্ন্যাকস পার্টনার ছিল কিষোয়ান স্ন্যাকস লিমিটেড, টি-শার্ট পার্টনার জয়কলি প্রকাশনী এবং আইস্ক্রিম পার্টনার লাভেলো আইসক্রিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST