বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo রামগতিতে ব্যবসায়ীকে হুমকি দিয়ে দোকানে আগুন, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি! Logo সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা Logo নেত্রকোনায় সৈকত সরকারের ছবিসহ প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন নেত্রকোণার সোহাগ

Reporter Name / ১৭০ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬, ৩:০৭ পূর্বাহ্ণ

 শামীম তালুকদার, নেত্রকোণা   বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নেত্রকোণার কৃতি সন্তান  সোহাগ মিয়া। গত (২ মে) প্রকাশিত এই পূর্ণাঙ্গ কমিটিতে তার স্থান পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। সোহাগ মিয়ার গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ৫নং ধলামূলগাঁও ইউনিয়নে। তৃণমূল থেকে উঠে আসা এই ছাত্রনেতা ২০১১ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নিজ ইউনিয়ন ধলামূলগাঁওয়ে তিনি দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০১৪ সালের নির্বাচন প্রতিহত করার লক্ষ্যে গঠিত সংগ্রাম কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন তিনি। সাংগঠনিক দক্ষতার কারণে ২০১৭ সালে তাকে ইউনিয়ন গোছানোর দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধলামূলগাঁও ইউনিয়ন ছাত্রদলের প্রধান সমন্বয়কের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন। তৃণমূল পর্যায়ের এই একনিষ্ঠ সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালের জানুয়ারিতে তিনি নেত্রকোণা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে রাজনৈতিক কারণে তিনি ঢাকায় অবস্থান নেন এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের প্রতিটি রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন। মাঠে তার এই সক্রিয় উপস্থিতির ধারাবাহিকতায় সদ্য ঘোষিত ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে তাকে সহ-সাংগঠনিক সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায়  সোহাগ মিয়া বিএনপির শীর্ষ নেতা  তারেক রহমান এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি  সোহাগ ভূঁইয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  আগামী দিনে দেশ ও দলের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশবাসী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST