শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ Logo বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নগর পরিক্রমা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণ পালিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ডাক বাংলা সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি শ ম দেলোয়ার জাহান লন্ডনের গিনেস বুক রেকর্ড পুরস্কার ২০২২ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত।

Reporter Name / ২০২৯ Time View
Update : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৫ অপরাহ্ণ

 বাংলা ও ইংরেজী সাহিত্যে বিশেষ অবদান রাখায় ডাক বাংলা সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি শ ম দেলোয়ার জাহান লন্ডনের গিনেস বুক রেকর্ড পুরস্কার ২০২২ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। গত শুক্রবার ০৯ সেপ্টেম্বর ২০২২ সকাল ১১:০০ ঘটিকা থেকে রাত ১০:০০ ঘটিকা পর্যন্ত দিনব্যাপী আনুষ্ঠানিকভাবে স্টুডিও থিয়েটার মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকায় সাহিত্য সম্মেলনে পুরস্কার তুলে দেন গিনেস বুক রেকর্ড হোল্ডার সুদূর প্রবাসী ব্যারিস্টার পন্ডিত সুদর্শন দাস, চেয়ারম্যান, তবলা এন্ড ঢোল একাডেমি, লন্ডন। (#১ম_পর্ব) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবুল কালাম আজাদ পাটওয়ারী, যুগ্ম মহাসচিব, মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডার্স ফোরাম, উদ্বোধন করেন মোঃ শিহাব রিফাত আলম, জাগ্রত মহানায়ক, কবি ও সংগঠক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ড. মোহাম্মেদ জামাল উদ্দিন ফকির, উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ফিলিপাইন, বিশেষ আলোচনায় বক্তব্য রাখেন এবিএম সোহেল রশিদ, কবি ও অভিনেতা, প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, কবি ও কথাসাহিত্যিক, লায়ন ছিদ্দিকুর রহমান, কবি ও সংগঠক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম, কবি, কথা সাহিত্যিক ও কলাম লেখক, কৃষিবিদ ডা. আব্দুল হাকিম, কবি ও সংগঠক, কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম শামীম, কবি ও কথাসাহিত্যিক, মোঃ সায়দুল হক, কবি ও ছড়াকার, আলোচনায় আরো বক্তব্য রাখেন জহিরুল হক বিদ্যুৎ, কবি ও আবৃত্তিশিল্পী, সজীম শাইন, কবি ও সংগঠক, রাজনা চৌধুরী, কবি ও সংগঠক। সঞ্চালনায় ছিলেন জাহানারা রেখা, কবি, শিক্ষক ও আবৃত্তি শিল্পী এবং তাসনোভা তুশিন, কবি ও সংগঠক। (#২য়_পর্ব) উক্ত আয়োজনের প্রতিষ্ঠাতা শ ম দেলোয়ার জাহান, কবি, সংগঠক ও গবেষক এর সভাপতিত্বে সঞ্চালনা করেন জাহানারা রেখা, কবি, শিক্ষক ও আবৃত্তিশিল্পী ও বিবি ফাতেমা, কবি ও মানবাধিকার সংগঠক। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুদূর প্রবাসী (৫ম বার) গিনেস বুক রেকর্ড হোল্ডার ব্যারিস্টার পন্ডিত সুদর্শন দাস, চেয়ারম্যান, তবলা এন্ড ঢোল একাডেমি, লন্ডন। কবি, গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা মাহমুদুল হাসান নিজামী আলোচক হিসেবে বক্তব্য রাখেন। মোঃ মোসলেহ উদ্দিন, কবি ও সংগঠক, মোঃ আমিনুল ইসলাম, কবি ও সংগঠক, মোঃ মোশাররফ হোসেন মুছা, কবি, শিক্ষক, গবেষক ও সঙ্গীতশিল্পী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, উপজেলা চেয়ারম্যান, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান, কৃষিবিদ মাহবুব কবির তুষার, কবি ও সংগঠক, মোঃ নুরুল আবছার ইমন, ইউপি চেয়ারম্যান, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান, মোঃ বেল্লাল হাওলাদার, কবি ও সংগঠক, ড. মো. হাফিজুর রহমান লিটু, কবি, সংগঠক ও গবেষক, কৃষিবিদ আব্দুস সালাম, উপ-পরিচালক, মৎস্য অধিদপ্তর, মোঃ আশরাফুল ইসলাম রানা, কবি ও সংগঠক। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কবি ও আবৃত্তিশিল্পী তাসনোভা তুশিন এবং অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন ও বরণ করে নেন কবি, সংগঠক ও মানবাধিকার কর্মী বিবি ফাতেমা। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত কবি ও গুণিজনকে সম্মাননা স্মারক, পদক, সনদপত্র ও উত্তরীয় প্রদান করা হয়। বেশ কয়েকজন গুণিজনেরা বক্তব্য রাখেন ও কবিতা আবৃত্তি করেন। এছাড়া গিনেস বুক রেকর্ড হোল্ডার ব্যারিস্টার পন্ডিত সুদর্শন দাসের নিকট হতে লন্ডন হতে বিশেষ সম্মাননায় সনদ ও মেডেল পেয়ে ভূষিত হলেন ডাক বাংলা সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি শ ম দেলোয়ার জাহান। ডাক বাংলা সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি শ ম দেলোয়ার জাহান বলেন, আগামী নতুন প্রজন্মকে ও তরুণ কবি সাহিত্যিককে সাহিত্যের প্রতি নতুন কিছু সৃষ্টিশীলতাকে প্রাধান্য দিতে হবে। পরিশেষে সভাপতি শ ম দেলোয়ার জাহান অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST