মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীর ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ

Reporter Name / ২৫৩৪ Time View
Update : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ১১:২৮ পূর্বাহ্ণ

 মোহাম্মদ মিলন আকতার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আমগাছের ডাল থেকে কলেজশিক্ষার্থীর ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার ৫নং দুওসুও ইউনিয়নের কোয়াটল এলাকার এক বাড়ির পাশের আমগাছের ডাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কোয়াটল গ্রামের মৃত আব্দুল গফফুরের মেয়ে রুমিন আক্তার (১৭) । স্থানীয় একটি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়তেন। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম ডন । স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালে বাড়ির পাশের আমগাছের সঙ্গে কিশোরীর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাই এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ওসি বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে। প্রতিবেদন পেলেই জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। পুলিশ ঘটনার তদন্ত করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST