মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo তালতলীতে ঈদের মার্কেট না পাওয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা Logo সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফারের সহধর্মিণীর হার্ট অপারেশন সবার কাছে দোয়া কামনা Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo সাপাহারে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আবেদীন জিন্নাহ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঠাকুরগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name / ২১৩৮ Time View
Update : বুধবার, ৬ জুলাই, ২০২২, ১০:৪৯ পূর্বাহ্ণ

 মোঃ আকতার আলী ( মিলন) ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান পালিত হয়েছে। আজ বুধবার (৬ জুলাই) সকালে শহরের গোবিন্দনগর আনসার ব্যাটলিয়ান সদর দপ্তর এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে এই বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চত্বরে একটি বণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি সদর দপ্তর কার্যালয় চত্বর ঘুরে একইস্থানে শেষ হয়। এতে এক আনসার ব্যাটালিয়ানের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট ড. লুৎফর রহমান, সহকারি জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রশিদুল ইসলাম, সদর উপজেলা প্রশিক্ষক প্রবীর কুমার রায়সহ অনেকে উপস্থিত ছিলেন। কর্মসুচি শেষে ঠাকুরগাঁও এক আনসার ব্যাটালিয়ানের পরিচালক ও জেলা কমাড্যান্ট ড. লুৎফর রহমান বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দেশব্যাপী একযোগে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন হচ্ছে। তারই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে কর্মসূচি পালন করা হচ্ছে। দেশের সার্বিক জলবায়ু রক্ষা পরিবেশ সংরক্ষণ এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কর্মসূচি পালিত হচ্ছে। ফলজ বনজ ও ঔষধীসহ তিন ধরনের গাছের চারা রোপন করা হয়। বাংলাদেশ স্বাধীনতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশেষ ভুমিকা পালন করেছে। বাংলাদেশ সরকারের নির্দেশে আগামীতেও এই বাহিনী নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলে জানান কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST