সোমবার, ১১ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোণার  পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মাদক ও জুয়ামুক্ত  সমাজ গড়তে মত বিনিময় Logo সাপাহারে অধ্যক্ষ মাহবুব আলমের শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ টাকার বরাদ্দ, প্রশংসায় এমপি মোস্তাফিজুর Logo কাব্যছন্দ পাঠাগারের ৩য় বর্ষপূর্তি উদযাপন কবিতা,সাহিত্যচর্চা ও মানবিক কর্মকাণ্ডে গুণীজনদের সম্মাননা Logo যশোরের শার্শার বসতপুরে পরকীয়ার জেরে যুবক হত্যা: মাটি খুঁড়ে লাশ উদ্ধার Logo কোতোয়ালীতে দুই আসামি গ্রেপ্তার Logo ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই Logo ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন নেত্রকোণার সোহাগ Logo সাপাহারে বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo নেত্রকোণা জেলা ছাত্রদলের নব কমিটির সদস্য সাখাওয়াত হোসেন তালুকদার সজিব Logo সাপাহার বাজারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝিনাইদহে ফারিয়া’র নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা

Reporter Name / ১৪৮১ Time View
Update : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ২:০৬ অপরাহ্ণ

 ঝিনাইদহ প্রতিনিধিঃ “অধিকার আদায়ে, আমরা সবাই একসাথে” এই স্লোগানে ঝিনাইদহে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া)’র নবগঠিত জেলা শাখার অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ঝিনাইদহ শিশু একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ফারিয়া জেলা শাখা। ফারিয়া জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএমএ’র সভাপতি ডাঃ মুন্সি মোঃ রেজা সেকেন্দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ আল-মামুন, জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, সাধারণ সম্পাদক আবু জাফর, জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট মালিক সমিতির সভাপতি রফিকুল করিম সোম, ফারিয়া’র প্রধান উপদেষ্টা সাখাওয়াত হোসেন রানা, উপদেষ্টা তরিকুল ইসলাম, বি.সি.ডি.এস’র কেন্দ্রীয় কমিটির পরিচালক আক্তারুজ্জামান, ম্যানেজার ফোরামের সভাপতি হানিফুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক শামীমুর রহমানসহ অন্যান্যরা। সেসময় মোঃ সাইফুল ইসলাম মিলনকে সভাপতি ও মোঃ এনামুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া)’র ঝিনাইদহ জেলা শাখার কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST