শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬৫৫ Time View
Update : শুক্রবার, ২৬ মে, ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান, , শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের নব নির্বাচিত কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে বুধবার বিকেলে বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এ পরিচিতি সভার আয়োজন করা হয়। নব নির্বাচিত কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগ গৌরীপুর ইউনিয়ন শাখার আয়োজনে এতে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী এ,কে,এম ফজলুল হক। জাতীয় শ্রমিক লীগ ঝিনাইগাতী উপজেলা শাখার আহবায়ক নুরুল ইসলাম ফটিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহজাহান বাবলু’র উপস্থাপনায় উক্ত পরিচিতি সভায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম পলাশ, গৌরীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম, গৌরীপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এ,কে,এম বেলায়েত হোসেন, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি শিখা রানী অধিকারী, জাতীয় শ্রমিক লীগের উপজেলার যুগ্ন আহবায়ক হাসেন আলী বড় প্রমুখ। প্রধান অতিথি বিগত ১৪ বছরের তাঁর করা বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সাথে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন, স্মাট বাংলাদেশ বিনির্মান ও ভিশণ ৪১ বাস্তবায়নের লক্ষে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে আহবান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST