শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝিনাইগাতীতে বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যু

Reporter Name / ১৭১৪ Time View
Update : শনিবার, ৬ মে, ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী সীমান্তে একটি পুরুষ বন্যহাতির মৃত্যু হয়েছে। ৬ মে শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া নুহু মিয়ার ধান ক্ষেতে হাতিটির মৃত্যু হয়। স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে গভীর অরণ্য থেকে ২৫/৩০টি বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধানে পশ্চিম বাকাকুড়া এলাকার বোরো ধান ক্ষেতে নেমে আসে। এসময় স্থানীয় কৃষকরা মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে শব্দ করে হাতি তাড়ানোর চেষ্টা করে। এক পর্যায়ে রাত ১টার দিকে বন্যহাতির দল নহু মিয়ার ধান ক্ষেতে হানা দিলে বিদ্যুতের সট দিলে একটি পুরুষ হাতি ঘটনাস্থলেই মারা যায়। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. ফারুক আল মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ও বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঝিনাইগাতী উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তর ময়নাতদন্তের জন্য দুপুরে মৃত হাতিটির নমুনা সংগ্রহের পর মাটিচাঁপা দেয়া হয়। বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, হাতিটি বিদ্যুতের সটে মৃত্যু হয়েছে। এদিকে হাতি হত্যাকান্ডে সাথে জরিতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শেরপুর জেলা সবুজ আন্দোলনের সভাপতি ও শেরপুর প্রেসক্লাবের সেক্রেটারি মেরাজ উদ্দিন। ঝিনাইগাতী উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়জুর রাজ্জাক আকন্দ বলেন, নমুনা সংগ্রহ করে লেবে পাঠানো হয়েছে। ময়না তদন্তে রিপোর্ট পাওয়ার গেলে হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST