শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ Logo বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নগর পরিক্রমা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণ পালিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝিকরগাছার মির্জাপুরে বিএনপি নেতার হতে যুবলীগ নেতার পরিবার জখম

Reporter Name / ২০৫০ Time View
Update : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৬ পূর্বাহ্ণ

 নূরে হাবিব,যশোর প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ নেতা তোতা মিয়া ও তার পরিবারকে মারাত্মক ভাবে পিটিয়ে জখম করেছে বিএনপি নেতা জাকির হোসেন এবং তার সন্ত্রাসী বাহিনী। গত ০৫/০৯/২০২২ সোমবার সকালে এ ঘটনা ঘটে। এঘটনায় যুবলীগ নেতা তোতা মিয়ার স্ত্রী আকলিমা খাতুন ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগে আকলিমা খাতুন জানায়, দীর্ঘদিন ধরে তাদের সাথে একই গ্রামের গোলাপ মোড়লের ছেলে জাকির হোসেন ও তাজউদ্দীনের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সকালে জমিতে পানি দেওয়া নিয়ে আমার স্বামীর সাথে জাকির হোসেনের বাকবিতন্ডা হয়। এসময় জাকির হোসেন আমার স্বামীকে থাপ্পড় মারে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় তার সাথে থাকা আরো ৫/৬ জন দৌড়ে গিয়ে বাড়ি থেকে লাঠি ও দেশীয় অস্ত্র এনে মারতে থাকে। স্বামীকে বাঁচাতে আমি বাঁধা দিতে গেলে তারা আমার স্বামী ও আমাকে মারাত্মক ভাবে জখম করে। এক পর্যায়ে তারা বাড়িতে ঢুকে শোকেস ভাংচুর করে নগদ ১ লাখ ২৭ হাজার টাকা ও ৪২ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে আমাদের পুরো পরিবারকে খুন করা হবে বলে বিভিন্ন ভয়ভীতি দেখায় উল্লেখিত সন্ত্রাসীরা। বর্তমান বাড়িতে গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার। আহত যুবলীগ নেতা তোতা মিয়া বলেন, হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়িতে এসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিষয়টি নিয়ে মিমাংসা করতে চেয়েও ব্যর্থ হয়েছি। এজন্য থানায় অভিযোগ দায়ের করেছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জার দাবি জানাচ্ছি। এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, দুই পক্ষের দুটি পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। আমি অলরেডি তদন্ত করছি। তদন্ত পুর্বক দোষীদের বিরুদ্ধেন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST