মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝালকাঠির ইকোপার্ক রক্ষায় মানববন্ধন করেন ইকোপার্ক রক্ষা কমিটি

Reporter Name / ২৫৮৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ২:৫৫ পূর্বাহ্ণ

 সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠির সুগন্ধা, বিষখালি ও ধানসিঁড়ি নদীর ত্রিমোহনায় নয়নাভিরাম ইকোপার্ক রক্ষায় মানববন্ধন করেছে ইকোপার্ক রক্ষা কমিটি। সোমবার (২৫ জুলাই) সকাল ১০ টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কোর্ট রোডে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবি, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও পরিবেশ কর্মীরা বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, “ইকোপার্কের মামলায় সরকার পক্ষ হেরে যাওয়ায় এখন পার্কটি ভুমি খেকোদের হাতে চলে যাবার উপক্রম হয়েছে। সরকার পক্ষ আপিলেও কালক্ষেপন করছে বলে বক্তারা অভিযোগ করেন। মানববন্ধন থেকে অবিলম্বে ইকোপার্ক রক্ষায় সরকার পক্ষকে আপিল করার আহবান জানানো হয়। অন্যথায় আরো কঠোর কর্মসুচী দেয়া হেবে বলে জানানো হয়।” মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি ইকোপার্ক রক্ষা কমিটির নেতা ফরহাদ হোসেন, মঈন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন আনু, আল আমীন বাকলাই, আবু সাঈদ খান, সোয়েবুর মোর্শেদ সোহেল, খসরু নোমান, এড. মিজানুর রহমান মুবিন, কবিতা হালদার, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়, সাংবাদিক দুলাল সাহা, আক্কাস সিকদার প্রমুখ। উল্লেখ্য সম্প্রতি ঝালকাঠি ইকোপার্ক রক্ষায় ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। এদিকে ঝালকাঠি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন; ঝালকাঠির গণমানুষের স্বপ্ন ইকো পার্কটির ৮০ একর সম্পত্তি রাতের আধাঁরে ৩ মাসের মধ্যে আদালত থেকে রায় নিয়ে গেছে যা জনগনের চোখে ধুলো দেয়ার সামিল। আদালতের উচিৎ ছিল বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদারকি করে রায় দেয়া। কিন্তু অদৃশ্য কারণে সেটি না করে রাঘববোয়াল ভুমিদস্যুদের পক্ষে রায়টি প্রদান করেন। আমরা আশা করবো, দ্রুত রাষ্ট্রপক্ষ আপীলের মধ্য দিয়ে জনগনের পক্ষে ইকোপার্কটি রাহুমুক্ত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST