সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝালকাঠিতে হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

Reporter Name / ১৭৯৫ Time View
Update : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ১২:৫৮ অপরাহ্ণ

 

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে রুবেল গাজী (২২) নামের এক যুবককে হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঝালকাঠির নলছিটি দপদপিয়া কাঠেরঘর এলাকার বরিশাল কুয়াকাটা    সড়কে শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টায় শুরু করে ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করে নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী। অবরোধ কালে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও সঠিক বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।

মানববন্ধনে নিহতের বাবা জসীম গাজী জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার কয়া এলাকায় স্থানীয় প্রতিপক্ষ অহিদুল ইসলাম মৃধা ও রফিক মৃধা, সোহেল মাঝি, সাইদুল ফকির, সালাম ফকিরসহ ১৭-১৮ জন মিলে রুবেল গাজীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

আহত অবস্থায় তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। রাতে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। নিহতর স্বজনদের কান্নায় বাতাস ভাড়ি হয়ে যায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন,  সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সঠিক বিচারের আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST