শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ Logo বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নগর পরিক্রমা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণ পালিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝালকাঠিতে হত্যার উদ্দেশ্যে যুবককে কুপিয়ে আহত গ্রেফতার-১

Reporter Name / ১৩০০ Time View
Update : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১:২৪ অপরাহ্ণ

  মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি হোমিওপ্যাথি কলেজের দক্ষিণ পাশে পূর্বের (ডিসি পার্ক) সুগন্ধা নদীর পারে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে সোলেমান হোসেন শুভ (২২) নামে এক যুবককে কুপিয়ে পালিয়ে যায় আসামীরা। আহত সোলেমান হোসেন শুভ সদর উপজেলার ছত্রকান্দা এলাকার মৃত অহেদ আলী হাওলাদারের একমাত্র ছেলে।  এ ঘটনায় সোমবার আহত শুভর মা মোসা. ছামছুন নাহার বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় ৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে মামলা (মামলা নং১৯) দায়ের করেন। আসামীরা হলেন সদর উপজেলার কাঠপট্টি এলাকার কাজী মাসুম বিল্লাহর ছেলে কাজী আহম্মদ উল্লাহ ওরফে আহসান কবির (১৯), পূর্ব চাঁদকাঠি এলাকার মো. সিফাত (২০), ফকির বাড়ি রোড এলাকার মো. তৌহিদ এর ছেলে মো. রহমান (২০)। মামলার পর পুলিশ সোমবার বিকেলে ঝালকাঠি শহরে অভিযান চালিয়ে ১ নাম্বার আসামী কাজী আহম্মদ উল্লাহকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দীন সরকার।  পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ডিসি পার্কে একসাথে ঘুরতে আসে আলিফ ও শুভ। ঘটনার সময় চায়ের দোকানে যায় আলিফ। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ফেলে রেখে চলে যায় দূর্বৃত্তরা। তাদের কাউকে চিনতে পারে নায় আলিফ। পরে শুভকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায় আলিফ। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক শুভকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।  মামলার তদন্ত কর্মকর্তা এসআই আরেফীন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রেম সংক্রান্ত ঘটনায় শুভকে কুপিয়ে আহত করা হয়েছে। আমরা অভিযোগ পেয়ে অভিযুক্ত আহম্মদ উল্লাকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।  গ্রেফতারকৃত আহম্মদ উল্লার মা বলেন, তার ছেলের সাথে এক বছর যাবত নাবিলা নামের একটি মেয়ের সাথে প্রেম চলছে। সে মেয়েটিকে অনেকবার নিষেধ করার পরেও বাসায় না থাকাকালীন সময় তাদের বাসায় যেতো। তার ছেলে কয়দিন আগে জানতে পারে শুভ নামে ছেলের সাথে নাবিলা সম্পর্কে জড়িয়ে গেছে। তার সাথে সম্পর্ক জড়ানোর আক্রোশেই এ ঘটনা ঘটিয়েছে। সব কিছুর জন্য ওই মেয়ে নাবিলা দায়ী। দুইটি ছেলের জীবন নষ্ট করে দিয়েছে। তারও শাস্তির ব্যবস্থা করা হোক।  মামলার বাদী আহত যুবকের মা বলেন, খবর পেয়ে ঢাকা থেকে বরিশাল ছুটে আসি। ছেলের অবস্থা বেশি ভালো না। এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর সুষ্ঠ বিচার চাই ও দোষীদের কঠর শাস্তি দাবি জানাই।  এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, এজাহার ভুক্ত আসামী আহম্মদ উল্লাহকে গ্রেফতারের পর কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকা বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST