সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝালকাঠিতে ভোটার হতে এসে রোহিঙ্গা আটক

Reporter Name / ১৮১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪২ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় নির্বাচন অফিসে ভোটার হতে গিয়ে মায়ানমারের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।  মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার নির্বাচন অফিস থেকে নুরুল ইসলাম (২৩) নামে এক রোহিঙ্গা আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ.এম.গোলাম মোস্তফা।  তিনি জানান, বিকেলে ওই যুবক উপজেলা নির্বাচন অফিসে এসে কিছু কাগজপত্র দিয়ে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়। এক পর্যায়ে তার সাথে কথা বলে ধারণা করা হয় সে রোহিঙ্গা। পরে জিজ্ঞেসবাদে তিনি নিজেই স্বীকার করেছে তিনি রোহিঙ্গা। এরপর নলছিটি থানা পুলিশকে খবর দিলে তাকে থানায় নিয়ে যায়।  আটক রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম বলেন, রমজান মাসে যে কক্সবাজার উখিয়া ক্যাম্প থেকে বের হয়। পরে সাইফুল ইসলাম তোতা নামে একজনের মাধ্যমে নলছিটি উপজেলা নির্বাচন অফিসে এসে ভোটার হতে চাইছিলাম।  নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এক রোহিঙ্গা যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST