শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনা-৫(পূর্বধলা) নির্বাচনী আসনটি আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাসুম মোস্তফা শামীম Logo সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি– Logo ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত Logo সংগঠনকে আরও গতিশীল করতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত Logo নির্বচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন- প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাপাহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত Logo সাপাহারে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ Logo যশোর সীমান্তে মাদকসহ চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা রোগীসহ আহত- ৭

Reporter Name / ১২৩৪ Time View
Update : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩১ পূর্বাহ্ণ

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রোগীসহ ৭জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  শুক্রবার ভোররাত আনুমানিক ২ টার দিকে ঝালকাঠির আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বড় মাছুয়া এলাকার মো. মাসুদ মৃধা (২১), জামাল হোসেন মৃধা (৩৫), নিজাম মৃধা (২৮), রাসেল বেপারী (২৬), রোজিনা আক্তার (২৩), আছমা বেগম (২৬)  হালিমা বেগম (৪৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার এএসআই গনেশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ২ টার দিকে পিরোজপুর মঠবাড়িয়া থেকে সিজারিয়ান রোগী নিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে (চট্র মেট্রো-চ ১১১৪৫৭) অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ ৭ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  এএসআই গনেশ বলেন, অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা সাত জনের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। তাদের ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সটি পুলিশ হেফাজতে আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST