সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জেলা পরিষদ নির্বাচন: জয়পুরহাটে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

Reporter Name / ২৫০৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫৭ পূর্বাহ্ণ

 জামিরুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরিফুল ইসলাম তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন। নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাজা শামসুল আলম পেয়েছেন আনারস প্রতীক এবং জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মো. সাখাওয়াত তালগাছ প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া জয়পুরহাট জেলা পরিষদের পাঁচটি সাধারণ ওয়ার্ডের ২৩ জন এবং তিনটি সংরক্ষিত নারী আসনের ৮ জন প্রার্থীর মধ্যেও বিভিন্ন প্রতীক বরাদ্দ করা হয় প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা প্রশাসক শরিফুল ইসলাম প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালানোর জন্য আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করার জন্য তিনি প্রার্থীদের সহযোগিতা কামনা করেন। প্রতীক বরাদ্দ পাবার পর চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা পোস্টার ছাপিয়ে প্রচার শুরু করবেন। তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রার্থীর পোস্টার পোস্ট করে সমর্থন চেতে শুরু করেছেন। আগামী ১৭ অক্টোবর জয়পুরহাট জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST