সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জেলা কমিটির সিদ্ধান্তের প্রতিবাদে বিরামপুর উপজেলা আ’লীগের (একাংশ) সংবাদ সম্মেলন

Reporter Name / ২৪৪৩ Time View
Update : রবিবার, ১৭ জুলাই, ২০২২, ২:৩৮ পূর্বাহ্ণ

 বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক’কে অব্যাহতি প্রদান ও স্বল্প সময়ের মধ্যে বিরামপুর উপজেলা কাউন্সিল আয়োজনে জেলা কমিটির সিদ্ধান্তের প্রতিবাদে বিরামপুর উপজেলা আওয়ামীলীগের (একাংশ) সংবাদ সম্মেলন করেছে। শনিবার (১৬ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় দোয়েল মোড়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু বলেন, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিকের সাথে দলীয় সকল কর্মকান্ডে অংশ গ্রহণ করে এলাকায় সরকারের ভাবমুর্তি সমুজ্জল ও দলকে সংগঠিত করে রেখেছেন। অপরদিকে বর্তমান সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক দলীয় ও জাতীয় কোন কর্মকান্ডে অংশ গ্রহণ করেন না। কিন্তু তাদের কথায় প্রভাবিত হয়ে জেলা কমিটি স্বল্প সময় দিয়ে উপজেলা আ’লীগের কাউন্সিল আহব্বান করেছেন। এতো অল্প সময়ে স্বতস্ফুর্ত কাউন্সিল সম্ভব নয় এবং পর্যাপ্ত সময় দিয়ে কাউন্সিল করার সংবাদ সম্মেলনে আহবান জানানো হয়। অপরদিকে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু গত উপজেলা পরিষদ নির্বাচনে যুগ্ম-সম্পাদক পারভেজ কবীরের বিরুদ্ধে নির্বাচন করায় কেন্দ্রীয় কমিটি ২০১৯ইং সালের ৮ সেপ্টেম্বর তাকে কারণ দর্শনোর নোটিশ প্রদান করেন এবং সন্তোষজন জবাব পেয়ে কেন্দ্রীয় কমিটি ২০১৯ ইং সালের ২১ অক্টোবর তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কিন্তু দিনাজপুর জেলা কমিটি বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজুকে গত ২৮ ফেব্রুয়ারী ২০২২ইং জেলা আ’লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে মর্মে গত ১৪ জুলাই ২০২২ইং তারিখে পত্রটি প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, কেন্দ্রীয় কমিটি ক্ষমা ঘোষণার পর জেলা কমিটির অব্যাহতি প্রদানের বিষয়টি সম্পুর্ণ অবৈধ ও অনিয়মতান্ত্রিক। এভাবে বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু’র সম্মান হানীর প্রতিবাদ জানানো হয়। সেই সঙ্গে অবাদ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ বিরামপুর উপজেলা আ’লীগের কাউন্সিল গঠনে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে বিরামপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, রহমত আলী, দিলীপ কুমার কুন্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার, মোশফিকুর রহমান, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল, উপজেলা পৌর ও ইউনিয়ন আ’লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST