শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, আটপাড়া উপজেলা শাখার কমিটি ঘোষণা Logo বাঁশখালীতে মাকে হত্যা: র‍্যাব-৭ ও র‍্যাব-১৫-এর যৌথ অভিযানে ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার Logo যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)  বিশেষ অভিযানে ৬ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ডায়মন্ড ও বিভিন্ন বিদেশী মূদ্রাসহ একজন ভারতীয় নাগরিক আটক। Logo প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শনে করেন যশোর জেলা প্রশাসক Logo চট্টগ্রামে অকটেন সংকটের তাণ্ডব: নগর রাস্তায় লাইনের ভিড়, ঘাটে ট্রলার আটকে হাজারো জেলের দুর্ভোগ Logo নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু Logo রংপুরে জাল নোট চক্রে র‌্যাবের বড় অভিযান: কারখানা ও সরঞ্জামসহ গ্রেফতার ১ Logo যশোর সীমান্তে জ্বালানি তেল পাচার ঠেকাতে বিজিপির কড়া নজরদারি Logo রাজধানীর রাজারবাগ কদমতলায় মসজিদের জমি দখলের চেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন Logo চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জুড়ীতে সানাবিল লাইব্রেরী ও এডুকেশন সেন্টারের শুভ উদ্বোধন

Reporter Name / ৬৫৫ Time View
Update : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫১ অপরাহ্ণ

 সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ মৌলভীবাজারের জুড়ীতে সানাবিল ফাউন্ডেশন কর্তৃক সানাবিল লাইব্রেরী ও এডুকেশন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে সানাবিল লাইব্রেরী ও এডুকেশন সেন্টারের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সানাবিল ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মো. তাজুল ইসলাম তারা মিয়া। জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের প্রতিষ্ঠাতা শিল্পপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া, জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, তৈমুছ আলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ আজহারুল ইসলাম, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিএম বদরুল ইসলাম, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ঝুলন রানী দেব, সহকারী শিক্ষক অনুরাধা দে, সিনিয়র সাংবাদিক বদরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি ইমরানুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আফজাল হোসেন, সমাজসেবক রেজান আলী, হাজী মোঃ আছদ্দর আলী, অহিদ মিয়া, ফয়ছল আহমদ, জুড়ী সানাবিল সেন্টারের সুপারভাইজার তাহমিনা আক্তার মিলি। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন জুড়ী সানাবিল সেন্টারের সদস্যবৃন্দ। পরে অতিথিবৃন্দ উদ্বোধনী ফিতা কেটে সানাবিল লাইব্রেরী ও এডুকেশন সেন্টারের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী সভা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন জুড়ী উপজেলা চত্বর জামে মসজিদের ইমাম মাওলানা জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, সর্বসাধারণের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেয় বলে লাইব্রেরী বা গ্রন্থাগারকে বলা হয় জনগণের বিশ্ববিদ্যালয়’। কোনো দেশ বা জাতির উন্নত চিন্তা-চেতনা ও মনন গড়ে তুলতে লাইব্রেরী বা পাঠাগারের ভূমিকা অতুলনীয়। মানুষের শারীরিক রোগের মুক্তির জন্য যেমন প্রয়োজন হাসপাতালের, তেমনি মানসিক সুস্থতার জন্য প্রয়োজন লাইব্রেরীর। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জ্ঞান সংরক্ষণ ও বিস্তারে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে লাইব্রেরী। যার ফলশ্রুতিতে জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষের ফলে যুগে যুগে সমাজ ও সংস্কৃতির পরিবর্তন হয়েছে। জ্ঞান ও গবেষণার মাধ্যমে মানুষ ক্রমেই সভ্য ও আধুনিক হয়ে গড়ে উঠছে। একটি লাইব্রেরী শুধুমাত্র বই পড়ার জায়গা নয়। এটি জাতির মেধা ও সংস্কৃতির বিকাশের কেন্দ্রে পরিণত হয়েছে। বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক উন্নয়ন ও ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে লাইব্রেরীর প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষার মানোন্নয়নেও লাইব্রেরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আজ জুড়ীর মত জায়গায় এবং জুড়ীর প্রাণকেন্দ্রে সানাবিল ফাউন্ডেশন যে মহৎ উদ্যোগ নিয়ে সানাবিল লাইব্রেরী ও এডুকেশন সেন্টারের উদ্বোধন করল তা সত্যিই প্রশংসনীয়। এত দৃষ্টিনন্দন, আকর্ষণীয় ও সমৃদ্ধ একটি লাইব্রেরী আজ আমরা উপহার পেলাম যা আমরা কল্পনাও করিনি। আমরা মনে করি শিক্ষার মানউন্নয়নের পাশাপাশি জুড়ীর সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নসহ ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে সানাবিল ফাউন্ডেশন আরো কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST