বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা

Reporter Name / ১৩৭২ Time View
Update : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ১২:৫৬ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার ॥ জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি এই স্লোগানকে সামনে রেখে বরিশালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন উপ-পরিচালক স্থানীয় সরকার গৌতম বাড়ৈ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিরাজুল হক, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবি।

শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নাগরিক গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শুরুর স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

পরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আমন্ত্রিত অতিথিরা জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের তাৎপর্য তুলে ধরে নানা বিষয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST