রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে ঈদের মার্কেট না পাওয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা Logo সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফারের সহধর্মিণীর হার্ট অপারেশন সবার কাছে দোয়া কামনা Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo সাপাহারে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আবেদীন জিন্নাহ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জনগণের সর্বোচ্চ সেবা দেওয়াটাই দেশপ্রেম বিভাগীয় কমিশনার

Reporter Name / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:৫২ পূর্বাহ্ণ

 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সকল দপ্তরের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা যেন তা সঠিকভাবে পালন করতে পারি। আমাদেরকে সবদিকে ফোকাস করে চলতে হবে। বিভাগের সকল দপ্তর মিলে আমরা একটা টিম হিসেবে কাজ করতে চাই। আজ ১৯ নভেম্বর বুধবার দুপুর ১২.০০টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ময়মনসিংহের সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। আয়োজিত এ সভায় বিভাগীয় পর্যায়ের সকল দপ্তরপ্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনারকে বিভাগের বিভিন্ন দপ্তরের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ময়মনসিংহে নির্বাচনের সার্বিক প্রস্তুতি বিষয়ে সংক্ষেপে তুলে ধরেন। স্বাস্থ্য বিভাগের পরিচালক টাইফয়েড টিকাদান সম্পর্কে বলেন, টাইফয়েড টিকাদানে সারাদেশে প্রথম স্থান এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী শতভাগ টিকা সরবরাহ করা হয়েছে। অন্যান্য দপ্তর সংশ্লিষ্ট নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন। সভাপতি বলেন, জনগণের সর্বোচ্চ সেবা দেওয়াটাই দেশপ্রেম, দেশের কল্যাণে কাজ করা। আপনারা আপনাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করুন। এই বিভাগের জনগণের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আমার সবার। সবসময়ই আমি আপনাদের পাশে আছি। জনকল্যাণমুখী কাজের মাধ্যমে সারাদেশের বিভাগগুলোর মধ্যে প্রথম হতে চাই। এজন্য আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST