সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জগন্নাথপুরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপহার প্রদান

Reporter Name / ২৬৫৩ Time View
Update : রবিবার, ৩ জুলাই, ২০২২, ১:২২ অপরাহ্ণ

 রনি মিয়া স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য উপহার সামগ্রী প্রেরণ করা হয়েছে। এরই অংশ হিসাবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার সকল ব্যবসায়ীদের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। গত শনিবার (২ জুলাই) বিকেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কেন্দ্রীয় কমিটি প্রেরিত উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ীদের হাতে তুলে দেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি ও শাহ্জালাল লাইব্রেরীর প্রোপাইটর মাওলানা অলি উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ও আদর্শ লাইব্রেরীর প্রোপাইটর সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, সহ সভাপতি ও হাসান লাইব্রেরীর প্রোপাইটর মাওলানা শামসুল ইসলাম, সহ সভাপতি ও লতিফিয়া লাইব্রেরীর প্রোপাইটর মাওলানা মিছবাহ উদ্দিন চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক ও আল কোরআন লাইব্রেরীর প্রোপাইটর মোঃ আবুল হোসেন মিজি, সমিতির অন্যতম সদস্য ও গাউছিয়া লাইব্রেরীর প্রোপাইটর মাওলানা নুরুল ইসলাম খান শিহাব, সমিতির সদস্য ও শাহ্পরান লাইব্রেরীর প্রোপাইটর খালেদ আহমদ প্রমূখ। এ সময় পুস্তক ব্যবসায়ীরা বলেন, করোনা ভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকায় ব্যবসা বানিজ্য ধস নেমেছে। এর মধ্যে ভয়াবহ অকাল বন্যার কারনে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পুস্তক ব্যবসায়ীরা বিরাট ক্ষয়-ক্ষতির সমূক্ষিন হয়েছেন। পুস্তক ব্যবসায়ীদের সহযোগিতায় কেউ এগিয়ে আসেনি। তবে দুঃসময়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের জন্য যে উপহার পাঠানো হয়েছে, এতে আমরা আন্তরিকভাবে খুশি হয়েছি। স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির উদ্যেগকে স্বাগত জানিয়ে, উপজেলা কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST