শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ Logo বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নগর পরিক্রমা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণ পালিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

চায়ের বিনিময়ে ভালোবাসা নামের একটি টেলিফিল্মে অভিনয়

Reporter Name / ১৯৯৮ Time View
Update : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৩:১৬ পূর্বাহ্ণ

 রাফি চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ সময়ের জনপ্রিয় একজন অভিনেতা হিসেবে বেশ প্রশংসা কুড়াচ্ছেন চট্টগ্রামের ছেলে অভিনেতা সাজ্জাদ ভূঁইয়া। এবার তিনি আসছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার মৌসুমি হামিদের বিপরীতে ‘চায়ের বিনিময়ে ভালোবাসা’ নামের একটি টেলিফিল্মে। এটি রচনা ও পরিচালনা করেছেন আশিষ পাল। এতে আরো অভিনয় করেছেন আব্দুন নুর সজল, অলঙ্কার চৌধুরী, আনোয়ার, আজম খান, আনিম, দিদার, তৌহিদ প্রমুখ। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় মাছরাঙা টিভিতে এটি প্রচারিত হবে। সাজ্জাদ ভূঁইয়া এ পর্যন্ত ‘ছোট পরিবার আবশ্যক, রাতশেষে, কলুর বলদ-২, বিউটি বোর্ডিং ৭১, প্রতিরোধ যুদ্ধে দুই বীর, মাস্টারপ্ল্যান, এ শহরটা আমার জন্য না, দ্বিতীয় মুখ, দুঃসম্পর্কের গার্লফ্রেন্ড, প্রত্যাশা অনন্তকাল, চিটার নাম্বার ওয়ান, দাগ থেকে যায়’সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাটকের পাশাপাশি বড় পর্দায়ও বেশ কয়েকটি সিনেমায়ও তিনি অভিনয় করেছেন। সাজ্জাদ ভূঁইয়া অভিনিত সিনেমাগুলির মধ্যে নবাব এলএলবি, কসাই, রক্তাক্ত প্রেম, বন্ধন, অল্প অল্প প্রেমের গল্প, কমিশনার উল্লেখযোগ্য। এছাড়া চলতি বছর দেশের আলোচিত ওয়েবসিরিজ শিহাব শাহীন পরিচালিত ‘সিন্ডিকেট’ এ অভিনয় করেছেন তিনি। নাটক সিনেমার পাশাপাশি থিয়েটারের সাথেও যুক্ত আছেন তিনি। চট্টগ্রামের নাট্যদল বীজন নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক তিনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST