সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

চাঁদার দাবীতে এলাকার রাস্তা নির্মানে বাঁধা,অয়ন শর্মাসহ কয়েক জনের বিরুদ্ধে জনসাধারণের মানববন্ধন

Reporter Name / ২৪৩৮ Time View
Update : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ১১:২০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ভূমিদস্যু আকতার হোসেন ও তার স্ত্রী রিনা আক্তার এবং অয়ন শর্মার অত্যাচার, চাঁদাবাজি থেকে রক্ষায় শাহ আমানত আবাসিক এলাকার জনসাধারণের ব্যানারে চলাচলের রাস্তা নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শাহ আমানত আবাসিক এলাকার সাধারন জনগন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর হামজার খাঁ লেইন শাহ আমানত আবাসিক এলাকার রাস্তা সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শাহ আমানত আবাসিক মালিক কল্যান সমিতির সভাপতি শাহেদ আলী রানা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ২৫ বছর যাবত এই রাস্তা দিয়ে চলাচল করে আসছে আবাসিক এলাকার প্রায় দুই হাজার পরিবার। কয়েকদিন আগে মূল রাস্তা সংস্কারের কাজ শুরু করলে ভূমিদস্যু আকতার হোসেন ও তার স্ত্রী রিনা আক্তার এবং অয়ন শর্মা নামক এক সন্ত্রাসী রাস্তার জন্য চাঁদাদাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা রাস্তাটি সংস্কারের বাধা দেয় বলে উপস্থিত সকলে অভিযোগ করেন। এ সময় বক্তারা অবিলম্বে এসব ভূমি দস্যুতের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে এ সময় আরো উপস্থিত ছিলেন, শাহ আমানত আবাসিক মালিক কল্যান সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, সহ সভাপতি কামালউদ্দিন, কলামিস্ট কাইকোবাদ চৌধুরী, সাজ্জাদ ইসলাম, মোঃ শোয়েব, মোঃ জসিম উদ্দিন, মোঃ শামিম, ফয়জুল আলম, মোঃ শফিউল আলম, মোঃ সৈয়দ নুর, খতিজা বেগম, আলেয়া বেগম সহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST