সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গোবিন্দগঞ্জে অবসর ও মৃত্যুজনিত কুলি শ্রমিক সদস্যদের মাঝে এককালীন ভাতা প্রদান

Reporter Name / ১৮৭০ Time View
Update : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ১২:২০ অপরাহ্ণ

 গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবসরপ্রাপ্ত ও মৃত ১২ কুলি শ্রমিকদের পরিবারকে এককালীন ভাতা এর জমানো নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভা হাট-বাজারের ধানহাটিস্থ নিজস্ব কার্যালয়ে এ অর্থ বিতরণ করা হয়। এসময় সংগঠনটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য জনাব মুকিতুর রহমান রাফি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি খলিলুর রহমান, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ছাদেক, সংগঠনের প্রধান উপদেষ্টা বালাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জননেতা এম এ মতিন মোল্লা প্রমূখ। উপস্থিত নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য শেষে মৃত্যুবরণকারী ৭ এবং অবসর নেওয়া ৫ ব্যক্তি সহ মোট ১২ জনকে এককালীন ১০ হাজার করে টাকা প্রদান করা হয়। এসময় টাকা গ্রহণকারীদের পক্ষে অবসরপ্রাপ্ত ব্যক্তি ও মৃতদের পরিবারের উপস্থিত সদস্যরা শুকরিয়া আদায় করে বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST