সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গাজীপুরে ড্রামট্রাক চাঁপায় বিজিবি সদস্য নিহত,

Reporter Name / ২০১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ণ

 আহত সাত সাইদুর রহমান আকাশ:: সাতক্ষীরা তালা প্রতিনিধি:: গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে প্রশিক্ষণের জন্য সড়কে চলার সময় ড্রামট্রাক চাঁপায় এক বিজেপি সদস্য নিহত হয়েছেন। এসময় আরো ৭ বিজিবি সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গাজীপুরের রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতাল ও ঢাকায় বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বিজিবি সদস্যের নাম নায়েক সাইদুল ইসলাম। তিনি রাজেন্দ্রপুর ৬৩ বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার তালা থানার শাহজাদপুর গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন, গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম। তিনি আরো জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়শনসিংহ মহাসড়কে থেকে রাজেন্দ্রপুর-বিকেবাড়ী সড়কে সকালে একদল বিজিবি সদস্য নিয়মিত পিটিতে অংশ নিয়েছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি ড্রামট্রাক ওই পিটিতে অংশগ্রহণকারীদের একাংশকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নায়েক সাইদুল ইসলাম নিহত হন এবং অপর ৭ জন বিজিবি সদস্য আহত হয়। তিনি আরো জানান, ঘটনার পরপর হতাহতদের উদ্ধার করে রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নিয়ে যাওয়া হয় সেখানে আহতদের চিকিৎসা চলছে। তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত ড্রামট্রাক ও তার চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ৬৩ বিজিবির একজন কর্মকর্তা বলেন, আহত ৭ জনের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকী ২ জন রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST