রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনা-৫(পূর্বধলা) নির্বাচনী আসনটি আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাসুম মোস্তফা শামীম Logo সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি– Logo ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত Logo সংগঠনকে আরও গতিশীল করতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত Logo নির্বচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন- প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাপাহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত Logo সাপাহারে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ Logo যশোর সীমান্তে মাদকসহ চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। কেন্দ্রে কেন্দ্র সিসিটিভি চালু রেখে ভোট নেওয়া হচ্ছে ইভিমের মাধ্যমে।

Reporter Name / ১৯২৮ Time View
Update : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ১২:৪৬ অপরাহ্ণ

মো:সাব্বির হোসেন রনি। গাইবান্ধা জেলা প্রতিনিধি : সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে দুপুর ২ টা পর্যন্ত। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছন। এছাড়া সংরক্ষিত নারী আসন ও সাধারণ সদস্য পদে আরও ৩০ প্রার্থী রয়েছে। চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত আবু বকর সিদ্দক (তালগাছ) জাতীয় পার্টির আতাউর রহমান সরকার (ঘোড়া) ও স্বতন্ত্র শরিফুল ইসলাম (হেলিকপ্টার)। জেলার ৭ টি ভোটকেন্দ্র রয়েছে। সেগুলো হচ্ছে সুন্দরগঞ্জ ডি ডাব্লু সরকারি কলেজ, সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, গাইবান্ধা আসাদুজ্জামান গার্লস হাইস্কুল এন্ড কলেজ, পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়, সাঘাটার বোনারপাড়া কাজী আজাহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও ফুলছড়ি বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ। গাইবান্ধা জেলার ৭ উপজেলার ১ হাজার ১২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৮৫৭ ও নারী ভোটার ২৬৭ জন। গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে ৭টি উপজেলার ৮০টি ইউনিয়ন ও ৪টি পৌর সভার নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে একজন জেলা পরিষদ চেয়ারম্যান, ৩ জন সংরক্ষিত নারী সদস্য ও ৭ জন সাধারণ সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে সাধারণ সদস্য পদের এমএস রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটন্দ্রের দায়িত্ব পাওয়া প্রিজাইডিং অফিসার মতিউল আলম জানান, তার কেন্দ্রে সিসিটিভি স্থাপনসহ ইভিএমের মাধ্য ভোট নেওয়া হচ্ছে। গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো. অলিউর রহমান বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য কেন্দ্রগুলো সিসিটিভির আওতায় আনা হয়। একই সঙ্গে প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST