মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গাংনীতে ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো জমিসহ ঘর।

মাহাবুব ইসলাম, মেহেরপুরঃ / ২৭১৯ Time View
Update : শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ১:২৫ পূর্বাহ্ণ

 প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬ হাজার ২২৯ টি গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে- ২য় ধাপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। তারই অংশ হিসাবে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের ৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলাে জমিসহ ঘর। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে ৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাংনী নির্বাহী অফিসার মৌসুমী খানম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন,মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST