সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামে নিপু সভাপতি,টিটু সাধারণ সম্পাদক Logo সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত Logo আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ Logo বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গাংনীতে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ।

Reporter Name / ২০৫০ Time View
Update : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ণ

 মাহাবুব ইসলাম, গাংনী, মেহেরপুরঃ মেহেরপুরের গাংনীর বাজার পাড়া থেকে গৃহবধু নিশাত তাসনীম উর্মীর (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহষ্পতিবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গাংনী থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে। উর্মীর পিতার অভিযোগ তাকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা বলে ধামা চাপা দেয়া হচ্ছে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করেছে। গৃহবধু নিশাত তাসনীম উর্মী গাংনীর পদ্মা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী হাসেম শাহ্ ছেলে আশফাকুুজ্জামান প্রিন্সের স্ত্রী ও একই উপজেলার চাঁদপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে। উর্মীর পিতা গোলাম কিবরিয়া জানান, গভীর রাতে বেয়াই হাসেম শাহ্ মোবাইল ফোনে জানান, মেয়ে উর্মী অসুস্থ হওয়ায় তাকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। অসুস্থতার কারন জানতে চাইলে উর্মী ঘরের জানালার সাথে ফাঁস দিয়েছে বলে জানানো হয়। সংবাদ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জানতে পারেন উর্মী অনেক আগেই মারা গেছে। উর্মীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে আত্মহত্যা বলে ধামাচাপা দেয়া হচ্ছে। স্থানীয়রা জানান, প্রিন্স নিয়মিত নেশা করতো প্রতিবাদ করায়, সে কারণে-অকারণে তার স্ত্রীকে শারীরিক নির্যাতন করতো। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,উর্মির শরীরের আঘাতের আলামত রয়েছে। ময়না তদন্তের পর কিভাবে তার মৃত্যু হয়েছে। তা সঠিক ভাবে বলা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST