উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় পহেলা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১ মে) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল,পাকেরহাট ট্রাক,ট্যাংলরি,কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (২৪৫), উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন,অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি,ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন,ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়ন ও মাইক্রো ড্রাইভার সমিতির সদস্যদের অংশ গ্রহণে পাকেরহাট শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এরআগে পতাকা উত্তোলন করা হয়েছে।এরপর পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট (ধান হাঁটি মাঠে) বিকেলে জারি গান ও রাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রতিটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য শাহরিয়ার জামান শাহ নিপুণ,উপজেলা বিএনপির সদস্য ও খামারপাড়া ইউপি চেয়ারম্যান প্রভাষক আবু বকর সিদ্দিক চৌধুরী,ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম বাবুল,বিএনপি সদস্য আজিজার রহমান শাহ, মোহসীন আলী শাহ,জাহিদ রহমান,৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান শাহ্,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রউফ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।