সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

খানসামায় নিজের পোষা সাপের কামড়ে এক যুবক গুনিকের মৃত্যু

Reporter Name / ৯৩৬ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ২:৪০ পূর্বাহ্ণ

 উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:বাংলায় প্রবাদ রয়েছে,‘দুধ-কলা দিয়ে কালসাপ পোষা’।সেই প্রবাদটির প্রতিফলন ঘটেছে। দিনাজপুরের খানসামা উপজেলায় নিজের পোষা গোমা (গোখরা) সাপের কামড়ে প্রাণ গেলো শাকিল ইসলাম (৩১) নামে এক যুবক মাহান (গুনিকের)। তিনি উপজেলার খামারপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গারপাড়া পেশার মেম্বার পাড়ার ফরমাজ আলীর বড় ছেলে। গত মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে তার মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়,শাকিল মাহান (গুনিকের) পাশাপাশি বিভিন্ন সাপ নিয়ে খেলা করতেন।গত রমজান মাসের কয়েকদিন আগে এই গোমা (গোখরা) সাপটি ধরে বাড়িতে নিয়ে আসে।গত মঙ্গলবার দুপুরে তার পোষা সেই সাপটি কামড় দেয়।প্রথমে শাকিল বিষয়টি কাউকে জানাননি,নিজে নিজে সাপটির বিষ নামানোর চেষ্টা করে।পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে অন্য আরেক গুনিকের কাছে নিয়ে যায়।সেই গুনিকেও সাপের বিষ নামাতে না পারায় ও খুব বেশি অসুস্থ হয়ে পড়লে দিনাজপুরের সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শাকিলকে মৃত্যু ঘোষণা করেন। পরে এই মৃত্যু শাকিলকে নিয়ে ঘটতে চলছিলো এক অলৌকিক ঘটনা।তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসলেও পরিবারের ধারণা তার জীবন ফিরে আসবে।এ বিশ্বাসে রাতে আবারও গুনিক ও ওঝা নিয়ে ঝারফোক করেন।এ ঘটনা দেখতে এলাকায় উৎসুক জনতার ভিড় লাগে।অবশেষে বুধবার সকাল ১০:০০ টায় তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। আরও জানা যায়,এরআগেও তাকে ঐ সাপটি কামড় দিয়েছিলো,কিছু হয়নি।কিন্তু এদিন সেই সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।শাকিলকে কামড় দেওয়া সাপটিকে মেরে ফেলে দিয়েছে উৎসুক জনতা। খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী বলেন,আমি শাকিলকে দীর্ঘদিন থেকে জানতাম মাহানগিরি (গুনিকের) করে।আমি তার দ্বারায় মৌমাচির চাকও কেটে নিয়েছিলাম।বিভিন্ন সময়ে তাকে সাপ নিয়ে খেলা করতে দেখা যেতো।মঙ্গলবার রাতে সেই খেলার সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST