উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃস্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে খানসামা উপজেলার ৪৭ টি মাধ্যমিক পর্যায় স্কুলের ৯ম ও ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ১ম,২য় ও ৩য় রেজাল্ট অর্জনকারী শিক্ষার্থী পেলো মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ট্যাবলেট। রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে ট্যাবলেট বিতরণ করেন বিশেষ অতিথি খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এসময় সকলে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে হাত তুলে শপথ করেন।এরপর উপজেলা সমাজসেবার আয়োজনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের হুইল চেয়ার উপজেলার ৫জন প্রতিবন্ধিদের মাঝে বিতরণ করেন তিনি। এসময় উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের তদন্ত অফিসার অভিজিৎ কুমার কুন্ডু এর সঞ্চালনায় উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও এসিল্যান্ড মারুফ হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী বৃন্দ।