সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কেশবপুরে ৭ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালিত

Reporter Name / ১৯০৮ Time View
Update : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ১:০৬ অপরাহ্ণ

 আজিজুর রহমান,কেশবপুর(যশোর): কেশবপুরে ৭ দফা দাবিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গণঅবস্থান কর্মসূচি পালন করেছে। শুক্রবার ৮ সেপ্টেম্বর বিকেলে কেশবপুর প্রেসক্লাবের সামনে ওই গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক পঙ্কজ কুমার দাসের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব অসীম কুমার ভট্টাচার্যের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন,উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, প্রচার সম্পাদক তন্ময় মিত্র বাপী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা সুশান্ত কুমার মল্লিক, রানা প্রতাপ বৈরাগী প্রমুখ। ৭ দফা দাবির ভেতর রয়েছে- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST