বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কেশবপুরে বসবাস করছে এখন অস্ট্রেলিয়ান শ্রীমতী আভা

Reporter Name / ১৪৩৯ Time View
Update : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ১২:২২ অপরাহ্ণ

(যশোর): অস্ট্রেলিয়ান শ্রীমতী “আভা” এখন কেশবপুরে আরাম-আয়াশে বসবাস করছে। কেশবপুর রওশন মঞ্জিলে বসবাসকারী উপজেলা সাবেক যুবলীগের আহবায়ক শাহাদাৎ হোসেন (ডিড রাইটার)-এর স্ত্রী মোমতাজ খাতুন খুলনা থেকে অস্ট্রেলিয়ান জাতের একটি সেত বিড়াল ১৫ হাজার টাকা দিয়ে ক্রয় করেছেন। তিনি তার নাম রেখেছেন আভা। ক্রয় করার সময় তার বয়স ছিল একমাস ১৭ দিন। বর্তমান তার বয়স ৪ মাস। বিড়ালের সংবাদ শুনে গত ৩০ আগস্ট-২৩ তারিখে বাসায় গেলে বিড়ালে অভিভাবক মোমতাজ খাতুন জানান, অস্ট্রেলিয়ান জাতের এই শ্রীমতী আভার প্রতিদিনের খাদ্য হলো মুরগির মাংস, সব ধরনের মাছ, আলু, মিষ্টি কুমড়া, গাজর ইত্যাদি। বিড়ালটি দেখতে সাদা ধবধবে, চোখ দু’টো স্বাভাবিক উজ্জ্বল, লেজে রয়েছে লম্বা লম্বা সাদা লোম। বিড়ালের মালিক মোমতাজ খাতুন ও তার কলেজ পড়ুয়া মেয়ে আভাকে ডাক দিলে সঙ্গে সঙ্গে কাছে চলে আসে। সরেজমিন বিড়ালটি দেখতে যেয়ে তার স্বভাবগুলো লক্ষ্য করেছি। সে অত্যন্ত প্রভূভক্ত। ওই বাসায় শ্রীমতী আভার কুটুস নামে আর একটা সঙ্গী আছে। দেশী জাতের বিড়ালটির বয়সও ৪ মাস। কুটুস ও আভার ভিতর আন্তরিকতা ঘাটতি নেই। এরা সময় হলে বাথরুমে রাখা তাদের পটে বাথরুম করে। শহরবাসীদের অনেকেই পোষা প্রাণী হিসেবে বিড়াল পালেন। এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গৃহপালিত প্রাণী। বিড়াল খুবই আরামপ্রিয় একটি প্রাণী। বাংলাদেশে একে ‘বাঘের মাসি‘ বলে ডাকা হয়। অনেকে বিড়াল পোষেন ইঁদুর মারার জন্য। তাছাড়া দুধ, মাছ, মাংস বিড়ালের প্রিয় খাবার। এরা খুবই নিঃশব্দে চলাফেরা করতে পারে। কারণ এদের পায়ের নীচে খুব নরম মাংসপিণ্ড থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST