সোমবার, ১১ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোণার  পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মাদক ও জুয়ামুক্ত  সমাজ গড়তে মত বিনিময় Logo সাপাহারে অধ্যক্ষ মাহবুব আলমের শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ টাকার বরাদ্দ, প্রশংসায় এমপি মোস্তাফিজুর Logo কাব্যছন্দ পাঠাগারের ৩য় বর্ষপূর্তি উদযাপন কবিতা,সাহিত্যচর্চা ও মানবিক কর্মকাণ্ডে গুণীজনদের সম্মাননা Logo যশোরের শার্শার বসতপুরে পরকীয়ার জেরে যুবক হত্যা: মাটি খুঁড়ে লাশ উদ্ধার Logo কোতোয়ালীতে দুই আসামি গ্রেপ্তার Logo ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই Logo ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন নেত্রকোণার সোহাগ Logo সাপাহারে বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo নেত্রকোণা জেলা ছাত্রদলের নব কমিটির সদস্য সাখাওয়াত হোসেন তালুকদার সজিব Logo সাপাহার বাজারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কেশবপুরে কাঁচা রাস্তায় দুর্ভোগে ৪ গ্রামের মানুষ

Reporter Name / ১৪৯০ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ১২:৪৮ অপরাহ্ণ

কেশবপুর: কেশবপুরে ভান্ডারখোলা-মহাদেবপুর সড়কের গ্রামীণ কাঁচা রাস্তায় কাঁদার কারণে ৪ গ্রামের হাজারও মানুষের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। দুই কিলোমিটারের অধিক এ রাস্তায় বর্ষা মৌসুমে চলাচলে ভোগান্তি তীব্র আকার ধারণ করে। এক পশলা বৃষ্টি হলেই রাস্তা কর্দমাক্ত হয়ে পায়ে হেঁটে চলাচলও অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটি দীর্ঘ বছরেও পাকা না হওয়ায় ওই সড়কের ভান্ডারখোলা, খোপদহি, মোমিনপুর ও মহাদেবপুর গ্রামের মানুষের ভেতর তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে রাস্তাটি পাকাকরণের জন্য উর্ধ্বতন কর্মকর্তারা কয়েক দফা মেপে গেলেও কোন কার্যকর পদক্ষেপ নেয়নি। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ও হাসানপুর ইউনিয়নের মধ্যবর্তী ভান্ডারখোলা থেকে মহাদেবপুর পর্যন্ত দুই কিলোমিটারের অধিক এ রাস্তাটি ৪ গ্রামের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন আঞ্চলিক যানবাহন ওই সড়ক দিয়ে চলাচল করে থাকে। বর্ষা মৌসুমে এ সড়ক কর্দমাক্ত হয়ে যাওয়ায় মোমিনপুর আর কে এম দাখিল মাদ্রাসা ও মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের চলাচলে ব্যাপক ভোগান্তি দেখা দেয়। যানবাহন চলা দূরের কথা, তখন পায়ে হেঁটেও চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়ে। অসুস্থ কোন ব্যক্তিকে ডাক্তারের কাছে নিতে গেলেও পড়তে হয় বিপাকে। ওই সড়ক দিয়ে চলাচলকারী শিক্ষার্থী মাসুদ রানা বলেন, সড়কে কাঁদার কারণে মানুষের চলাচল করতে খুবই সমস্যা হচ্ছে। রাস্তাটি পাকাকরণের জন্য কয়েক দফা মেপে গেলেও সেটার কোন বাস্তবায়ন হয়নি। হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান বলেন, ‘এ বিষয়টি এমপি মহোদয়কে (সংসদ সদস্য শাহীন চাকলাদার) জানালে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ওই রাস্তাটি পাকাকরণের বিষয়ে অনুমোদন পেয়েছি। খুব শীঘ্রই সড়কটির কাজ শুরু হবে বলে আশা করছি’। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা বলেন, ‘ওই সড়কের ২ কিলো ৩০০ মিটার রাস্তাটি কাঁচা রয়েছে। বরাদ্দ সাপেক্ষে নতুন প্রকল্পের আওতায় রাস্তাটি কার্পেটিং করা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST