বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কেশবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্‌যাপন

Reporter Name / ১৪৭৮ Time View
Update : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ১:০৮ অপরাহ্ণ

কেশবপুর (যশোর) কেশবপুরে “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই প্রতিবাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩ উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করে সড়ক প্রদক্ষিণ করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান,কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক এনায়েত হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সভাপতি শামীম আখতার মুকুল, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র শেখ সাদনান সাদিক, অভিজিৎ ব্যানার্জী। উল্লেখ্য, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস। ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪তম অধিবেশনে ৮ সেপ্টেম্বর “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস” হিসেবে ঘোষণা করা হয়। ১৯৬৭ সালে প্রথমবারের মতো “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস” উদ্‌যাপিত হয়। দিবসটি উদযাপনের লক্ষ্যে ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য এবং সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরে বর্তমানে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র দিবসটি উদ্‌যাপন করে থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে ১৯৭২ সালে প্রণীত সংবিধানের ১৭ নম্বর অনুচ্ছেদে এদেশের নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করা হয়। স্বাধীন বাংলাদেশে সাক্ষরতা বিস্তারে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর উদ্যোগে ১৯৭২ সালে প্রথমবারের মতো বাংলাদেশে সাক্ষরতা দিবস উদযাপিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ দাশ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান, সাহিদুল ইসলাম, বায়সা দাখিল মাদ্রাসার সুপার ও সাংবাদিক এম এম আব্দুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST