শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কেন্দ্রীয় সরকারের সকল উন্নয়নমূলক কাজ তৃণমূলে বাস্তবায়ন করে স্থানীয় সরকার- এমপি শাওন

এ. এইচ. রিপন লালমোহন প্রতিনিধি: / ২৫২৫ Time View
Update : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২, ১:১৬ অপরাহ্ণ

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস‍্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের উন্নয়ন পরিকল্পনায় তৃণমূলের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদ হলো স্থানীয় সরকার কাঠামোর প্রাণ কেন্দ্র। জনঅঙশগ্রহণ মূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও তা প্রকাশ নি:সন্দেহে গণতান্ত্রিক ব‍্যবস্থায় স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা যথাযথ বাস্তবায়ন, ২০২৬ সালের মধ‍্যে উন্নয়নশীল দেশ হিসেবে অগ্রগতি, ২০৩০ সালের মধ‍্যে এসডিজি অর্জন, ২০৪১ সালের মধ‍্যে উন্নত দেশে পরিণত করার জন‍্য গৃহীত বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় পরিকল্পনা গণতান্ত্রিক সমাজ ব‍্যবস্থা বিনির্মাণে সহায়ক। কেন্দ্রীয় সরকারের সকল উন্নয়নের কাজ স্থানীয় সরকার বাস্তবায়ন করে। স্থানীয় সরকারকে বাদ দিয়ে দেশের উন্নয়নে কোন ভাবেই সম্ভব নয়।

লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়ন ও কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রকাশ ও অগ্রগতি পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন।

লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি অধ‍্যক্ষ মো: রুহুল আমিনসহ লর্ডহাডিঞ্জ ইউনিয়নের নাগরিকবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST