শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কালাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

Reporter Name / ৬৯৫ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১২:০০ অপরাহ্ণ

তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, স্টাফ-রিপোর্টার ঃ জয়পুরহাটের কালাইয়ে নানা কর্মসূচির মধ্যেদিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে প্রেসক্লাব কালাইয়ের কার্যালয়ে জিয়া পরিষদ কালাই থানা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর কালাই জিয়া পরিষদ ও প্রেসক্লাব কালাইয়ের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর-এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালাই জিয়া পরিষদ ও প্রেসক্লাব কালাইয়ের সভাপতি মো. আতাউর রহমান। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত উপলক্ষে বক্তব্য রাখেন জিয়া পরিষদ কালাই থানা শাখা, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপজেলার থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মতিয়র রহমান, কালাই প্রেসক্লাব-এর সভাপতি ও দৈনিক যুগান্তর কালাই উপজেলা প্রতিনিধি এটিএম সেলিম সারোয়ার শিপন, কালাই জিয়া পরিষদ যুগ্ম-সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক রেজোয়ান আলী, সাংবাদিক মো. ফারুক হোসেন, মাষ্টার মো. তৌফিকুল ইসলাম, সাংবাদিক মো. রেশাদুর রহমান, মাস্টার মো. নাজমুল হক শামীম, শিক্ষক ফারায়েজ হোসেন বাবলু, সাংবাদিক মো. ছামছুন হক প্রমুখ। এই সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি সারা জীবন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তার হাতে গড়া বিএনপি কোনো অন্যায় অত্যাচার ও জুলমে ভয় পায় না। মাতৃভূমির মুক্তির জন্য নেতাবিহীন জাতির জনক শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম অধ্যবসায়ের পরিচয় দেন। তিনি দেশ ও রাষ্টের জন্য কাজ করেছেন। অনুষ্টানের শেষে শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল করা হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জুলাই ও আগষ্ট বিপ্লবে নিহত ছাত্রজনতার মাগফিরাত কামনাসহ দেশের মঙ্গলের জন্য দোয়া পরিচালনা করেন উপজেলার থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মতিয়র রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST