সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে খালাসের দাম বৃদ্ধিতে বিরোধ, দেড় শতাধিক ধান্য আড়তে কেনা-বেঁচা বন্ধ Logo কটূক্তির অভিযোগে সাংবাদিক মোশাররফ হোসেন বাবুলকে কারণ দর্শানোর নোটিশ ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ Logo মাদক সেবনে বাধা, মীরসরাইয়ে ছেলের পিটুনিতে বৃদ্ধ বাবার মৃত্যু Logo কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে ৬ বছরের কন্যা শিশুর মৃত্যু। Logo বাংলাদেশ প্রেসক্লাব গৌরীপুর উপজেলা শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo ডাক বাংলা প্রকাশনী’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, গ্রন্থের মোড়ক উন্মোচন ও লেখক সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত: Logo ১৩৫ টাকায় ৯ শতক জমি, ৬৫ বছরের আইনি লড়াই শেষে মালিকানা Logo সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও Logo সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে গেটকা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জন্ম নেওয়া শিশুকে অস্বীকার স্বাস্থ্য কর্মকর্তা কারাগারে
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে ৬ বছরের কন্যা শিশুর মৃত্যু।

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ

মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার বাংলাদেশ কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে ডুবে মুসকান নামের ৬ বছরের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুর দেড়টায় উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি নামক স্থান সংলগ্ন কর্ণফুলী নদীর ঘাটে এই ঘটনা ঘটেছে। মৃত শিশুটি শীলছড়ির ভেলুয়াছড়া এলাকার মোঃ মুছার সন্তান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ওয়াগ্গা ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন। তিনি জানান, শিশুটি নদীর ঘাট থেকে কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বড়ইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST