মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কাতার যাওয়া হলো না সামাদের

Reporter Name / ১৩৬০ Time View
Update : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ২:১৪ অপরাহ্ণ

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ মৌলভীবাজারের জুড়ীতে ট্রাকের ধাক্কায় আব্দুস সামাদ (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকের চালককে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। নিহত যুবক কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে। সামাদ জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের পূর্ব বাছিরপুর গ্রামে তার মামা মোঃ গিয়াস উদ্দিনের বাড়ীতে থাকতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাকের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহী ওই যুবকের। এসময় নিহত যুবক ট্রাকের চাকার নিচে পড়ে যায়। ট্রাকটি তাকে ৪/৫ হাত হেছরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ঐ যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুস সামাদের পিতা আব্দুর রশীদ জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজারের হাজী ইনজাদ আলী মার্কেটে সেলাইয়ের কাজ করেন। নিহত সামাদ তার নানা বাড়ী বাছিরপুরে থাকত বলে জান যায়। আব্দুস সামাদের মামা সাবেক ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন জানান, সামাদ আমাদের বাড়িতে থেকেই টাইলসের কাজ করত। আগামী সপ্তাহে তার কাতার যাওয়ার কথা ছিল। কিন্তু আজ ট্রাকের ধাক্কায় আমার ভাগ্নেকে লাশ হয়ে ফিরতে হলো। এভাবে সড়কে আর কত প্রাণ ঝরলে আমরা সচেতন হব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন, নিহত ওই যুবক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। এ বিষয়ে জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, সড়ক দুর্ঘটনায় যুবক নিহতের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। এঘটনার জড়িত ড্রাইভারকে গ্রেফতার করার পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST