রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনা-৫(পূর্বধলা) নির্বাচনী আসনটি আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাসুম মোস্তফা শামীম Logo সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি– Logo ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত Logo সংগঠনকে আরও গতিশীল করতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত Logo নির্বচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন- প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাপাহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত Logo সাপাহারে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ Logo যশোর সীমান্তে মাদকসহ চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কাঁঠালিয়ায় পদ বঞ্চিত শতাধিক আ’লীগ নেতাকর্মীর সংবাদ সম্মেলন

Reporter Name / ১৩২৫ Time View
Update : সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ২:০৮ অপরাহ্ণ

 মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় আ’লীগের পদ বঞ্চিত শতাধিক আ’লীগ নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (৩১জুলাই) দুপুরে শহরের সাবেক উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক তরুন সিকদারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক তরুন সিকদার লিখিত বক্তব্যে অভিযোগ করে জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব রকম কমিটি গঠন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয় কেন্দ্রীয় কমিটি। কিন্তু নিদের্শনা উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের কমিটিতে স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্য, অনুপ্রবেশকারী মাদকাসক্ত ও মাদকব্যবসায়ী এবং নারী কেলেংকারীর সাথে জড়িতদের কমিটিতে অর্থের বিনিময় গুরুত্বপূর্ণ পদ দেয়া ও ত্যাগী কর্মীদের বঞ্চিত করে কমিটি গঠন করা হচ্ছে। এর প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। কমিটি বাতিল করা না হলে আগস্টের পর কঠোর আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচির হুশিয়ারি দেয়া হয়। সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST